সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক দিল রবি ও ভিবিডি

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:১৮
মোবাইল ফোন অপারেটর রবি তাদের রমজান ক্যাম্পেইনের অংশ হিসাবে রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে। জাগো ফাউন্ডেশনের তরুণ সংঘ ‘ভলান্টিয়ার্স ফর বাংলাদেশে’র সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছে অপারেটরটি। এই ক্যাম্পেইনের থিম হচ্ছে, ‘এই ঈদে আপনি কার মুখে হাসি ফোটাচ্ছেন?’ দেশজুড়ে হাজারো সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করে তাদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে রবি। এই ক্যাম্পেইনটি শুরু হয়েছে গত ১ জুলাই থেকে। রবির যে কোন গ্রাহক ২৮ বা ৫৮ টাকা রিচার্জ করে এই উদ্যোগে অংশগ্রহণ করতে পাারেন। ঈদের পোশাক বিতরণের সময় রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, “দেশের ৬৪টি জেলাতেই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কমপক্ষে ২৫ হাজার নতুন জামা বিতরণ করবে রবি। গ্রাহকদের অংশগ্রহণের ব্যাপারটি পোশাক বিতরণের ক্ষেত্রে বিবেচনায় আনা হচ্ছে না।” ভলান্টিয়ার্স ফর বাংলাদেশের প্রধান করভি রাকশান্দ বলেন, “রবির সাথে মিলে এই মহতী উদ্যোগে অংশ নিতে পেরে ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরা খুব আনন্দিত। আমরা আশা করছি, এই পোশাকটুকুই সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আবহ বদলে দেবে এবং তাদের মুখে হাসি ফোটাবে।”