সম্প্রতি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে, বাংলাদেশ স্কাউটসের ৪৩তম কাউন্সিল সভার উদ্বোধন করেন রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মোঃ আবদুল হামিদ। তিনি স্কাউট, রোভার স্কাউট ও স্কাউটারদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করেন। কাউন্সিল সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ আবুল কালাম আজাদ সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান প্রধান জাতীয় কমিশনার নির্বাচিত হন। এছাড়া মোঃ হাবিবুল আলম, বীরপ্রতীককে সহ-সভাপতি এবং মোহাম্মদ আবদুস সালাম খানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। কাউন্সিল সভায় ২১০ জন কাউন্সিলর ও ৬০০ জন স্কাউট কর্মকর্তা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
