ঈদে বাড়ি যাব আমি ঈদে বাড়ি যাব,
ঈদে বাড়ি গেলে পরে মায়ের আদর পাব।
ইট-পাথরের ঢাকার শহর ভাল্লাগে না আর,
হাজার গাড়ির কালো ধোঁয়ায় দেখি অন্ধকার।
খুশি মনে ঈদ কাটাব ধনী-গরিব মিলে
কারো সাথে ঝগড়া নয় আর দিল মেলাব দিলে।
এক জামাতে পড়ব নামাজ করব কোলাকুলি,
সুখ-দুঃখের মনের কথা বলব খোলাখুলি।
মায়ের হাতের কোরমা, পোলাও মজা করে খাব,
ঈদে বাড়ি যাব আমি ঈদে বাড়ি যাব।
