বগুড়ায় জেপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:১৯
জাতীয় পার্টি (জেপি) বগুড়া জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে পবিত্র রমজানের তাত্পর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেপির বগুড়া জেলা সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জেপির সহ-সভাপতি মোবারক আলী বিশা, সাধারণ সম্পাদক সাহান বারী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, জেলা যুবসংহতির সভাপতি মো. সবুজ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।