মৃত্যুবার্ষিকী

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:১৯
সন্তোষ কুমার দাস দৈনিক ইত্তেফাকের কোটালীপাড়া সংবাদদাতা গৌরাঙ্গ লাল দাসের বাবা সন্তোষ কুমার দাসের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে উপজেলার পশ্চিমপাড় গ্রামের নিজ বাসভবনে প্রয়াতের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ, সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি শেষে ভোগ প্রসাদ নিবেদন করা হবে।