রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:১৯
ছিদ্দিকুর রহমান মজুমদার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউপির কুকুরীখিল গ্রামের সমাজসেবক ও সংগঠক মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাস্টার ছিদ্দিকুর রহমান মজুমদার (১১০) বার্ধক্যজনিত কারণে গত সোমবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে কুকুরীখিল গ্রামের বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।