পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মদিনা থেকে স্বপরিবারে মক্কায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ইফতারের পর তিনি মদিনা মুনাওয়ারা থেকে বিমানে মক্কার উদ্দেশে রওয়ানা হন। আজ বুধবার ওমরাহ পালন করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন বড় ছেলে তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, জায়মা রহমানসহ সফরসঙ্গীরা।
এর আগে, গত তিন দিন মদিনার মসজিদে নববিতে ইবাদত করে কাটান খালেদা জিয়া। সোমবার আছর থেকে তারাবির নামাজ পর্যন্ত তিনি মসজিদে নববিতে ছিলেন। তারেক রহমানও ইবাদত করে কাটান সারাদিন। কোরআন তেলাওয়াত ও নফল নামাজ পড়েন তিনি। তারেক রহমান স্থানীয় বিএনপি ও যুবদল আয়োজিত ইফতারে অংশ নেন।
