আজ ৯ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৫ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও শুক্র। আপনার শুভসংখ্যা:১ ও ৬। শুভবার:রবি ও শুক্র। শুভরত্ন: চুনী ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি:আবেগপ্রবণ, সৃজনশীল ও সহানুভূতিশীল। আপনি উদার। সামাজিক জীবন ভালবাসেন। প্রাচুর্যের মধ্যে লোকজন পরিবেষ্টিত অবস্থায় থাকতে চান। সানশওকত প্রদর্শনের চেষ্টা আপনার একটা বাতিক। তবে মানুষের আবেগ অনুভূতির সহজ উপলব্ধি অনায়াসে অন্যের সাথে বন্ধুত্ব করতে সাহায্য করে। জীবন পরিপূর্ণ সাফল্য লাভের জন্য আপনাকে বিনয়ী হতে হবে এবং ইন্দ্রিয় সুখ পরায়ণতা সম্পর্কে সতর্ক থাকতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: আলেকজান্ডার ডুমাস, ধনকুবের আদনান খাশোগী, গুর্খা নেতা সুভাষ ঘিষিং, ফুটবলার বোরহান জাদেহ, লিন্ডা কার্টার প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ব্যবসায়ীদের পাওনা টাকা কিছুটা আদায় হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য লাভের যোগ আছে। পরোপকারে তৃপ্তি ও আনন্দ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কর্ম পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কাজকর্মে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। পারিবারিক কোনো ব্যাপারে দুঃশ্চিন্তা হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলে ভালো করবেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। যে কোনো অসুস্থতায় চিকিত্সকের পরামর্শ নিন। আর্থিক লেনদেনে সতর্ক থাকলে ভালো করবেন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। রোমান্স শুভ নয়।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ সাফল্য কোনো কারণে বাধাগ্রস্ত হতে পারে। চিন্তা-ভাবনা করে কাজ করুন। ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন। দাম্পত্য কলহ পরিহার করতে পারলে ভালো করবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। খরচের ব্যয়ে সংযমি হওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ কাজকর্মে অগ্রগতি হতে পারে। কিন্তু সে পরিমাণ আর্থিক সাফল্য নাও আসতে পারে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। অকারণ উদারতার জন্য ব্যয়াধিক্য দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তবে প্রবল বিরোধিতার সম্মুখীন হতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। শরীর হঠাত্ অসুস্থ হতে পারে। শরীরের ব্যাপারে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বুদ্ধি ও বিবেচনা দিয়ে কাজ করুন। পরিশ্রম দ্বারা সাফল্য অর্জিত হতে পারে। অন্য কারো কাজের দায়িত্ব না নিলেই ভালো করবেন। বদনামের সম্ভাবনা আছে। প্রাপ্ততথ্য যাচাই করে নেয়াই ভালো।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ ব্যবসায়িক দিক কিছুটা ভালো যাবে। মন চঞ্চল হতে পারে। স্বামী বা স্ত্রীর কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। যেকোন ধরনের বিরোধ ও তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ভাগ্য আজ আপনার অনুকূলে থাকতে পারে। সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে সহকর্মীদের সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে। ধৈর্য ও সহিষ্ণতার সাথে পদক্ষেপ নিন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ব্যবসায়িক ব্যাপারে মনে দুশ্চিন্তা হতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। ব্লাড প্রেসার রোগীদের সতর্ক থাকতে হবে। সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। মিথ্যা বদনামের আশঙ্কা আছে।
