বেসিস কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা দিল গ্রামীণফোন

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ১৯:৫৭
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নবনির্বাচিত ২০১৪-২০১৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা প্রদান করেছে গ্রামীণফোন। গত ২২ জুলাই রাজধানীর একটি হোটেলে এই সংবর্ধনা প্রদান করা হয়। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিবেক সুদ বেসিস সভাপতি শামীম আহসান এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীস, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, কার্যনির্বাহী পরিচালক সানি মো. আশরাফ খান, সামিরা জুবেরি হিমিকা ও আরিফুল হাসান এবং গ্রামীণফোনের পক্ষে টেলিনরের বাংলাদেশ চিফ কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ হ্যান্স হ্যানরিকসেন, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হাসান, হেড অব মার্কেটিং রাজিব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। বেসিস ও গ্রামীণফোন একত্রে কাজ করে দেশের আইটি খাতকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন শামীম আহসান।