স্মার্ট টেকনোলজিসের ঈদ অফার

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ১৯:৫৭
ঈদুল ফিতর উপলক্ষে স্মার্ট টেকনোলজিস তাদের বিভিন্ন পণ্যে ঈদ অফার ঘোষণা করেছে। এই অফারে গিগাবাইট ৯ সিরিজের মাদারবোর্ডে ক্রেতারা পাবেন একটি ফুটবল, স্নাইপার সিরিজের মাদারবোর্ডে একটি টি-শার্ট ও ৬১ মাদারবোর্ডে একটি ওয়ালেট। অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি কিনলে ক্রেতারা পাবেন একটি ওয়্যারলেস মাউস ও একটি টি-শার্ট। এ ছাড়া তোশিবা স্যাটেলাইট সি৪০ এএমডি ডুয়ালকোর ল্যাপটপে ১ হাজার টাকার গিফট ভাউচার এবং এইচপি ল্যাপটপে থাকছে ৫শ থেকে ১ হাজার টাকার গিফট ভাউচার।