সিম্ফনি এক্সপ্লোরার এইচ ১০০

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ১৯:৫৭
সিম্ফনি বাজারে এনেছে এক্সপ্লোরার এইচ ১০০ মডেলের নতুন স্মার্টফোন। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২, আইপিএস প্রযুক্তির ৫” ডিসপ্লে, ৮ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি রম প্রভৃতি। রয়েছে লাইট ও প্রক্সিমিটি সেন্সর, জি সেন্সর, থ্রিডি অ্যাকসেলারোমিটার সেন্সর, থ্রিজি, ওয়াই-ফাই প্রভৃতি। মূল্য ১২,৫৯০ টাকা।