রঙ্গরস

আপডেট : ৩০ মে ২০১৯, ১৯:৪৫

: ডাক্তার সাহেব কিছু করুন, সৈকতে হাঁটতে গিয়ে একটা কাঁকড়া আমাকে কামড়ে দিয়েছে।

: কই দেখি?

: আরে মরজ্বালা! আমি কি কাঁকড়া পকেটে নিয়ে ঘুরে বেড়াই যে বের করে দেখাব!

 

 

: তোমার ডাক্তার ছেলেটির প্র্যাকটিস কেমন চলছে?

: খুবই ভালো। আজ পর্যন্ত সে এমন একটিও রুগী পায়নি যার কোনো সমস্যাই নেই।

 

 

: ডাক্তার সাহেব আমার হাঁটুতে প্রচুর পানি এসেছে, কী করি বলুন?

: কী আর করবেন? কদিন পাম্প স্যু পরে হেঁটে দেখুন।