ওয়ালটন ফোনের বিক্রি বেড়েছে

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২০:৩৭
ঈদ উপলক্ষে দেশজুড়ে কেনাকাটায় ধুম পড়েছে। অন্যান্য পণ্যের মতো ইলেকট্রনিক্স পণ্যের বাজারও জমজমাট। এবারের ঈদে ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে বিক্রি হচ্ছে। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের মোবাইল ফোন সেট। বিশেষ করে আধুনিক তরুন তরুনীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের স্মার্টফোন। ওয়ালটন মোবাইল ফোন বিভাগের কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে প্রিমো এক্স-৩, এইচ-৩ এবং জিএইচ-২ মডেলের হ্যান্ড সেটের দাম কমানো হয়েছে। এছাড়াও সি-৩ মডেলের হ্যান্ডসেট সম্প্রতি বাজারে এসেছে। এই হ্যান্ডসেটটির দাম হাতের নাগালে। অন্যদিকে ওয়ালটন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে স্লিম ফোন এক্স-৩ ( প্রিমো এক্স থ্রি ব্লেড)। যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। — প্রেস বিজ্ঞপ্তি