এইতো গত মে মাসের কথা। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাথে নতুন চুক্তি করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তাতে তিনি হয়ে গেলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এখন দল-বদলের বাজারে নতুন গুজবের উদয় হয়েছে। সেই গুজব সত্যি হলে তাকে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে। এর জন্য আর্সেনালকে খরচ করতে হবে ১৯ কোটি ৭০ লাখ পাউন্ড। মেসির এই দল-বদলের ঘটনা প্রকাশ করেছে স্প্যানিশ ওয়েবসাইট ভজপোপুলি। এর অর্থ দাঁড়াচ্ছে মেসিকে নেয়ার জন্য নিজেদের আগের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে হবে আর্সেনালকে। সর্বশেষ মৌসুমে মেসুত ওজিলকে ৪ কোটি ২৫ লাখ পাউন্ড দিয়ে কিনেছিল গানাররা। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৪টি ম্যাচ খেলে ৪১টি গোল করেন মেসি।
