কোটালীপাড়ায় পোশাক বিতরণ

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:১৪
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গত মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দরিদ্রদের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩ হাজার দরিদ্রের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করেন। এ সময় পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুল হক, আওয়ামী লীগ নেতা শেখ মো. টুটুল, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, সেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বাবুল হাজরা, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মন্নু, কাউন্সিলর হুমায়ুন কবীর, ছাত্রলীগ নেতা হায়দার হাজরা উপস্থিত ছিলেন।