সমপ্রতি বিটিভির এক আলোচনা অনুষ্ঠানে আলোচক প্রাসঙ্গিক আলোচনায় আমাদের মহান মুক্তিযুদ্ধকে একাধিকবার ‘স্বাধীনতাযুদ্ধ’ বলে উচ্চারণ করলেন। মনে খট্কা লাগলো। আমাদের স্বাধীনতার জন্য যে যুদ্ধটা হয়েছিল তার নাম ছিল মুক্তিযুদ্ধ। প্রত্যেক যুদ্ধের মতো আমাদের স্বাধীনতাযুদ্ধের জন্যও একটি বাহিনী ছিল। সে বাহিনীটির নাম ছিল মুক্তিবাহিনী। স্বাধীনতাই ছিল মুক্তিবাহিনীর উদ্দেশ্য। তবে সে বাহিনীর নাম স্বাধীনতা বাহিনী ছিল না। সে যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধারা স্বাধীনতার জন্য যুদ্ধ করলেও তাদের পরিচিতি স্বাধীনতা যোদ্ধা নয় বরং মুক্তিযোদ্ধাই ছিল এবং আছে। যুদ্ধকালীন সময়ে বিভিন্ন প্রচার মাধ্যমেও তা মুক্তিবাহিনী নামেই অভিহিত ছিল। ভাষান্তরে তা কখনো ‘লিবারেশন ওয়ার’-এর পরিবর্তে ‘ইন্ডিপেন্ডেন্ট ওয়ার’ ছিল না। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে। এটাও স্বাধীনতা বিষয়ক মন্ত্রণালয় হয়নি।
মমিন সরকার,
২ মিরপুর রোড, কলাবাগান,
ধানমন্ডি, ঢাকা
