চাটমোহরে শিশুর সন্ধান মেলেনি

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:১৯
পাবনার চাটমোহর উপজেলার কামালপুর দহপাড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়া শিশু রনি সরকারের সন্ধান ৭ দিনেও মেলেনি। গত ১৭ জুলাই শিশু রনি নিখোঁজ হয়। এটি অপহরণ নাকি নিখোঁজ-এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নিখোঁজ শিশুর পিতা হলেন ওই গ্রামের মো. আ. আউয়াল সরকার। রনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু শিক্ষার ছাত্র। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রনি বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। অনেকের ধারণা ছিল বিলের পানিতে ডুবে হয়তো তার মৃত্যু হয়েছে। কিন্তু গত ৭ দিনেও এমন কোন খবর মেলেনি। এলাকাবাসীর ধারণা রনি অপহরণের শিকার হতে পারে। শিশুটির পিতা ১৯ জুলাই থানায় একটি জিডি করেছেন।