ফিলিস্তিনের গাজায় ইসরাইলির বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশের বিভিন্নস্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এ বিষয়ে দেশের বিভিন্ন স্থান থেকে খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা।
ডোমার (নীলফামারী) \ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর ও মানবতা বিরোধী হামলার প্রতিবাদে ডোমারবাসীর ব্যানারে ডোমার রেলগেট মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ নুরুজ্জামান বাবলা, গোলাম কুদ্দুস আউয়ুব, মাওঃ সামছুদ্দিন হোসাইনি প্রমুখ।
মুরাদনগর (কুমিল্লা) \ গাজায় মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে মুরাদনগর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন হয়েছে। প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি অধ্যাপক শাহআলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শরিফুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ভুঁইয়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, প্রভাষক আজিজুর রহমান রনি, সৈয়দ রাজিব আহাম্মদ, রুহুল আমিন, নুরউদ্দিন সরকার রিপন, দুলাল দেবনাথ, জাকির হোসেন, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম প্রমুখ।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) \ গতকাল বুধবার নাসিরনগর উপজেলা ইসলামী যুব সমাজ ও ধর্মপ্রাণ মানুষদের উদ্যোগে গাজায় নির্বিচারে শিশু নারীসহ মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মোঃ নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও যুব সমাজের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও মাওলানা কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এস এম শহীদুল্লাহ, হাফেজ মোঃ আশরাফ হোসাইন, হাফেজ মোঃ মোশারফ হোসেন ভুঁইয়া, মাওলানা তোফাজ্জল হোসেন, হাফেজ মোঃ মাহমুদ মিয়া, মোঃ নিজাম উদ্দিন, মোঃ ইমরানুল রশিদ, মোঃ মনির হোসেন প্রমুখ।
