উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা মৌজার অধীন হোগলার খাল জলমহালটি অবমুক্ত করে সেটি উম্মুক্ত করার দাবি জাানিয়েছে স্থানীয় জনসাধারণ। এ ব্যাপারে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, ২০ একরের বেশি আয়তনের হোগলার খাল হতে পানি নিয়ে এলাকার সর্বসাধারণ প্রায় ৫ হাজার একর জমিতে ঘের ব্যবসা পরিচালনা করে আসছে। এতে লোকজন আর্থিকভাবে স্বচ্ছলতা ফিরে পেতে শুরু করেছে। সমপ্রতি গৌতম কুমার সরদার দিং এর নিকট জলমহালটি খাস কালেকশনে দেয়ায় এলাকার হাজার হাজার মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে লিখিত আবেদনে উল্লেখ করা হয়। এজন্য হোগলার খাল জলমহাল হতে খাস আদায়ের আদেশ বাতিল করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন মহেশ্বরীপুর এলাকার ভুক্তভোগী লোকজন।
