কুমিল্লায় ৬ মাসে ৪০ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:৩৯
বিজিবি কুমিল্লা সেক্টর বিভিন্ন এলাকা থেকে গত ৬ মাসে প্রায় ৪০ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করা করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ সেক্টরের অধীন ৪টি ব্যাটালিয়ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে এসব মালামাল উদ্ধার করে। বিজিবি-কুমিল্লা সেক্টরের অধীনে ফেনী জেলায় ৪ বিজিবি, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বিজিবি, কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি ও সেক্টর সদর দপ্তরের ভারত সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। এসব ব্যাটালিয়ন থেকে গত ৬ মাসে ৩৯ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার ৫৪৪ টাকার ফেনসিডিল, বিয়ার, ইয়াবা, হুইস্কি, গাঁজা, যৌন উত্তেজক ট্যাবলেটসহ ভারতীয় উন্নতমানের শাড়ি ও থ্রি-পিসসহ চোরাইপথে আসা বিভিন্ন মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরমধ্যে জুন মাসে সর্বোচ্চ ৮ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৯০২ টাকার মাদকসহ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। বিজিবি-কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক-পিএসসি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ফেনসিডিল ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে সীমান্তে অপরাধী ও চোরাচালানীদের কঠোর হস্তে দমনের জন্য বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে।