দুর্গাপুর পৌরসভার উত্রাইল বাজারে পরিবেশ সুরক্ষায় কোরিয়া ওয়াই এম সি এ থেকে ৫ মাস পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার জন্য রাওনাটি ফ্রেন্ডস গ্রুপের ৪ জন কোরিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গতকাল বুধবার বাজার বণিক সমিতির অফিস রুমে বিদায় অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়। উত্রাইল বাজার কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম ছুট্টুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিরিশিরি ওয়াই এম সি এর সাধারণ সম্পাদক বিপ্লব রাংসা, জন ক্রসওয়েল খক্সী, বিন্নামিন আরেং, সাংবাদিক শাহাদাত হোসেন কাজল প্রমুখ। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরিশিরির উত্রাইল বাজারে পাঁচ মাস ধরে ব্যবসায়ীদের পরিবেশ সুরক্ষার জন্য প্রায় পাঁচ শতাধিক দোকানে ময়লা ফেলার ঝুড়ি ও বাজারে দুটি ডাস্টবিন প্রদান করেন। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, ও জিও জং, কিম জিং জং, জং হা.রাম, সিন জি.হে।
