ভাণ্ডারিয়া অফিসার্স ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার উপজেলা অডিটরিয়ামে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম, অফিসার্স ক্লাবের সভাপতি ইউএনও কাজী মাহবুবুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ,ওসি মতিউর রহমান, জাতীয় পার্টি (জেপি) নেতা ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন তালুকদার, ফাইজুর রশিদ খশরু,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান, মোঃ আজিজ সিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কাজী রোকনুজ্জামান বশিরসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষক, সুধী ও সাংবাদিকগণ ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতে শরিক হন।
