আব্দুর রউফ
সুনামগঞ্জের ছাতকে ভাতগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক মেম্বার মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৬৪) গত মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। হাসামপুর-কেওয়ালিপাড়া একতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
