বিলকিস বানু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোমেনুর রসুলের মা বিলকিস বানু (৬৫) চিকিত্সাধীন অবস্থায় গত ১০ জুলাই ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
বশির উদ্দিন মুফতি
পটুয়াখালী গলাচিপা শহরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বশির উদ্দিন মুফতি ওরফে বাদল মুফতি (৫৩) কিডনিজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার বরিশালে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান লিটন গভীর শোক প্রকাশ করেছেন।
আফরোজা বেগম
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা আফরোজা বেগম (৭২) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। ব্যক্তিগত জীবনে তিনি নিঃসন্তান ছিলেন।
মোকছেদ আলী মোল্লা
পাবনার চাটমোহর পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের পরিচালক মো. আব্দুল মতিনের বাবা উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের রাউত্কান্দি গ্রামের বাসিন্দা সমাজ সেবক মোকছেদ আলী মোল্লা (৭০) গত মঙ্গলবার চাটমোহর পৌর এলাকার বালুচর মহল্লায় তার ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
