রংপুরে দু’দফা ভূ-কম্পন

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:৫২
রংপুর অঞ্চলে গতকাল বুধবার ভোরে দুই দফা ভূ-কম্পন অনুভূত হয়েছে। এ সময় আতংকে অনেককেই ঘর থেকে বের হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। তবে কোথাও কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের আসাম প্রদেশের ধুপরিতে এই ভূমিকম্পের উত্পত্তিস্থল। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলে গতকাল ভোর ৪টা ৫৮ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রায় ভূ-কমপন অনুভূত হয়। এর প্রায় ২৫ মিনিট পরে ভোর ৫টা ২৩ মিনিটে ২য় দফায় ৪ দশমিক ২ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়। পরপর দুই দফা ভূমিকম্পের ফলে অনেকেই আতংকিত হয়ে ঘর থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন। তবে কোথাও কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।