আজকের রাশিফল

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ১৯:৩২
২৫ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ১০ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৬ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা:১ ও ৭। শুভবার:রবি ও সোমবার। শুভরত্ন: চুনী ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: আত্মনির্ভরশীল। আপনার ব্যক্তিত্বে রয়েছে সৃজনশীলতা ও আধ্যাত্মিকতার ছাপ। আপনার চিন্তাধারা অন্তর্মুখী। অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও প্রকাশ্যে না এসে নেপথ্যে থাকার প্রবণতা রয়েছে আপনার। তাই অনেক কাজ করা সত্ত্বেও আপনার অবদান লোকচক্ষের অন্তরালে থেকে যেতে পারে। নিজের আবেগ-অনুভূতি প্রকাশ করাও আপনার জন্য কঠিন। জীবনে সাফল্যের জন্য আপনার আত্মপ্রকাশে যত্নবান হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রাজনীতিক লর্ড বেলফোর, মনোজ বসু, আব্দুল্লাহ আবু সাঈদ, অধ্যাপিকা রাজিয়া সুলতানা প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কর্ম পরিবেশ ভালো থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্মস্থলে আজ ভালো কিছু ঘটতে পারে। প্রাতিষ্ঠানিক কাজে বাইরে যেতে হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আপনজনদের কারো কর্মসংস্থান হতে পারে। আজ কোনো আশা পূরণ হতে পারে। সামাজিক কাজ-কর্মে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ শরীর হঠাত্ অসুস্থ হতে পারে। ঘাড়ে কোনো ব্যথা হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ জেদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। আজ কারো সহযোগিতা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ হঠাত্ কোনো কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। কারো সাথে বিবাদে না জড়ালেই ভালো করবেন। ঠাণ্ডা মাথায় কাজ করুন। ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়। মন চঞ্চল হতে পারে। প্রয়োজনে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ শরীর ভালো নাও যেতে পারে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। কাজকর্মে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। প্রণয় বা বৈবাহিক যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ বিদ্যার্থীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পড়াশোনায় অধিক মনযোগী হওয়ার চেষ্টা করুন। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। শরীর খুব একটা ভালো যাবে না। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কোনো সংবাদে উত্তেজিত হতে পারেন। প্রাতিষ্ঠানিক কোনো খবরে সরকারি কর্মচারীদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। উত্তেজিত হওয়া ঠিক হবে না। ঠাণ্ডা মাথায় কাজ করুন। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ দিনটি সামগ্রিকভাবে শুভ কোনো কাজ সাফল্যের সাথে শেষ করতে পারবেন। ফলে উদ্বেগ-উত্কণ্ঠা হ্রাস পেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে পারেন। অসুস্থতা আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আহার-বিহার সতর্কতা অবলম্বন করুন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ বিরোধ বিতর্কে না জড়ালেই ভালো করবেন। কোনো ধরনের ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিকেলের দিক তুলনামূলকভাবে ভালো যাবে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ চাকরিস্থলে পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। অনভিপ্রেত কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। বাহুল্য ব্যয় পরিহার করুন। দাম্পত্য শান্তি বজায় থাকতে পারে। রোমান্স শুভ নয়। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ কোনো ধরনের বিবাদে জড়াবার আশঙ্কা আছে। আয়-ব্যয়ের সমন্বয় করা কঠিন হতে পারে। ব্যবসায়ে ঝুঁকি পূর্ণ বিনিয়োগ না করলে ভালো করবেন। রোমান্টিক বিষয়াদি আজ এড়িয়ে চলুন। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ পারিবারিক দিক ভালো যাবে। চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। মনবল বাড়াতে চেষ্টা করুন। কাজ-কর্মে সাফল্য সম্ভাবনা আছে। যে কোনো উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।