আজ জরুরি হয়ে পড়েছে বৃষ্টির মুখোমুখি হওয়া
আজ নিজের ভেতর ভেজা শালিকের দ্রোহকাল।
অনন্ত স্নানঘরে আমাদের যৌথ আকাশ
বর্ষাতি হারিয়ে ফেলা বালক, তোয়ালেতে
মুখ মোছার আগে নড়ে উঠছে বানভাসি পাতার শব্দ
তাই নিয়ে আমাদের দূর অবগাহনের দিন—
ক্রমশ স্পষ্ট হচ্ছে সাঁতার শেখা খাঁড়িমুখ
ক্রমশ স্পষ্ট হচ্ছে ভেজা শরীরের স্বেদবিন্দুর চিত্কার
সেখানে মুখোমুখি আয়না ও আর্দ্র কাক
ব্যক্তিগত বোঝাপড়ার আগে ঝাঁপ দিচ্ছে
বর্ষাঋতুর বাঙালপনায়।
