প্রচারণা বাদ দিয়ে বিবাহবার্ষিকী উদযাপনে আনুশকা!

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২০:২৩

সালমান খান ও আমির খানের পর এবার বছর শেষে হাজির হচ্ছেন শাহরুখ খান। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার ‘জিরো’ সিনেমাটি। যেখানে অভিনয় করেছেন আনুশকা শর্মা। মুক্তি আগে এই মুহূর্তে ‘জিরো’ টিম সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত থাকবে। আর এই প্রচারণার মাঝেই দেশ ছাড়ছেন আনুশকা। ছবি মুক্তির ১০ দিন আগে প্রচারণা বাদ দিয়ে প্রথম বিবাহবার্ষিকী উদযাপনে ১১ ডিসেম্বর স্বামী বিরাট কোহলির সাথে অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারতের ক্রিকেট দল এবং স্বামী বিরাটের সঙ্গে কয়েকদিনের জন্য যোগ দেবেন আনুশকা। বিবাহবার্ষিকী উদযাপনের পর তিনি ভারতে ফিরবেন। তবে ‘জিরো’ টিমকে তার এই বিষয়টি জানান। তাই শাহরুখও তার পরিকল্পনার কিছু পরিবর্তন করেন। তিনি একটু আগে আগে আনুশকাকে নিয়ে প্রচারণার কাজ সেরে ফেলার পরিকল্পনা করেন।