বেনাপোলের বাজার থেকে এক কেজি সোনাসহ চোরাকারবারী আটক

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২০:৪৯
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বৃহস্পতিবার দুপুরে বোয়ালিয়া বাজার থেকে ১ কেজি সোনাসহ আবু বক্কর নামে এক সোনা চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী ঘিবা গ্রামের মোতালেব হোসেনের ছেলে। ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান জানান, দুপুরের দিকে আবু বক্কর ১০টি সোনার বার তার দেহে ফিটিং করে বেনাপোল থেকে সাইকেলযোগে ঘিবা সীমান্তের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম।