বাগেরহাটের রামপালে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোস্তাফিজুর রহমান নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে স্থানীয় গৌরাম্ভা ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাফমারী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাকে আটক করে। আটককৃত মোস্তাফিজুর রহমান উপজেলার সাফমারী গ্রামের বদরুজ্জামানের ছেলে। গৌরাম্ভা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই হারুন অর রশিদ জানান, আটককৃত মোস্তাফিজুর রহমানের নামে একাধিক মামলা রয়েছে। এছাড়া সে দীর্ঘদিন পলাতক থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে ।
