সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২০:৫১
দেবীগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ বাজার বণিক সমিতি, সার্ভিস ইমার্জেন্সী ফর রুরাল পিপল(সার্প) ঠাকুরগাঁও এবং ক্যাটালিস্ট এবং হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন এদের যৌথ্য উদ্যোগে দেবীগঞ্জ বাজার বণিক সমিতি, কৃষক সমিতি নেটওয়ার্ক মডেল এবং পিপিআই কর্মকৌশল নিয়ে একদিনের এক অবহিতকরণ সভা গত বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. গিয়াসউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, মত্স্য কর্মকর্তা হাদিউর রহমান প্রমুখ। পরে দেবীগঞ্জ বণিক সমিতির সাথে হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রসুলপুর উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে সাজেদা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৪টি অভিভাবক সদস্যপদের জন্য ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হাফিজার রহমান-২৪৪, দেলোয়ার হোসেন ১৯৮, সবুজ মিয়া ১৫৯ এবং নূরুল ইসলাম ১৫০ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। এছাড়াও হারুন অর রশীদ, মোস্তাফিজার রহমান, নুরতাজ বেগম শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মাহতাব হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা গেছে। নাচোলে বন বিভাগের চেক বিতরণ নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গতকাল বৃহস্পতিবার সামাজিক বনবিভাগ রাজশাহীর অধীন নাচোল এসএফপিসির আওতায় ১৯৯২-৯৩ আর্থিক সালে সৃজিত ৭.০ কি.মি. স্ট্রীপ বাগানের লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাচোল বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ জি মোস্তফা। আরও উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোঃ আবু তাহের, থানা অফিসার ইনচার্জ সানাউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ভূমি মালিক হিসেবে সদর ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ৩৪ জন উপকারভোগী সদস্যের মাঝে মোট ২৫ লাখ ১৮ হাজার ৫৩৫ টাকার চেক বিতরণ করা হয়। কাহালুতে হেরোইনসেবীর কারাদণ্ড কাহালু (বগুড়া) সংবাদদাতা \ হেরোইন সেবনের অভিযোগে বগুড়ার কাহালুতে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার সকালে আব্দুল মান্নান(৫০)এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদ্লাদেশ প্রদান করেছে। দ্লপ্রাপ্ত আব্দুল মান্নান কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ডোমরগ্রামের জহিরের পুত্র বলে জানা যায়। উল্লেখ্য যে,ভারপ্রাপ্ত কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজি ছালেহ মুস্তানজির এ দ্লাদেশ প্রদান করে। পূর্বধলায় বিনামূল্যে গাছের চারা বিতরণ পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বেসরকারি সংস্থা এডিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে গত দুই দিনে বিনামূল্যে ৯ হাজার ৬শ ফলদ গাছের চারা বিতরণ করা হয়। পূর্বধলা এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে সংস্থার সমিতি, সাধারণ মানুষ ও ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বধলা এডিপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার যোসেফ দাওয়া, সংস্থার অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ম্যানেজার তনিমা রেমা, কৃষিবিদ সজল কুমার, প্রজেক্ট অফিসার সমল মানখিন, এমদাদুল ইসলাম, আনিছুল ইসলাম প্রমুখ। কেন্দুয়ায় পুলিশের ওপেন হাউজ ডে নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা পুলিশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক পারস্পারিক মতবিনিময় সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোসা: সাদিরা খাতুন। সভায় বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার সুরত আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, প্রেসক্লাব সভাপতি আলমগীর চৌধুরী, রিপোর্টার্স ক্লাব সভাপতি মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইসলাম উদ্দিন, মাজহারুল ইসলাম মাজু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা। রাজবাড়ীর ৩৭২ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার ৩৭২ জন মুক্তিযোদ্ধাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আকবর আলী মর্জির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান। স্বাগত বক্তৃতা দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কর্মকর্তা আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী প্রমুখ বক্তৃতা করেন। পরে প্রতিজন মুক্তিযোদ্ধাকে এক হাজার টাকা প্রদান করা হয়। সুজানগরে মহিলা স্বর্ণ ব্যবসায়ীর হাতে মহিলা প্রতারিত সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগরে এক মহিলা স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা মূল্যের একটি নকল স্বর্ণের চেইন কিনে সাজেদা খাতুন (৩৫) নামে এক মহিলা প্রতারিত হয়েছেন। সে উপজেলার মানিকদীর পালপাড়া গ্রামের আশরাফ আলীর স্ত্রী। জানা যায়, গত মঙ্গলবার বিকালে এক অজ্ঞাত মহিলা স্বর্ণ ব্যবসায়ী উক্ত সাজেদার বাড়িতে গিয়ে কম দামে খাঁটি স্বর্ণের চেইন বিক্রি করার কথা বলেন। এ সময় বাড়িতে কোন ছেলেমানুষ ছিল না। একপর্যায়ে সে সাজেদাকে একটি খাঁটি স্বর্ণের চেইন দেখিয়ে বাজারদরের চেয়ে ৫ হাজার টাকা কম হিসাবে ২০ হাজার টাকা দামদর ঠিক করেন। দামদর শেষে সাজেদা ঘরে টাকা আনতে যাওয়ার ফাঁকে সে তার কাছে থাকা সিটি গোল্ডের একটি স্বর্ণের চেইন সুন্দর একটি প্যাকেটে ঢুকিয়ে তার হাতে তুলে দিয়ে ২০ হাজার টাকা নিয়ে কেটে পড়েন। উলিপুরে মাছের পোনা বিতরণ উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে ৩০৮ জন মত্স্যচাষির মাঝে মনোসেক্স জাতের তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মত্স্য অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা নির্বাহী অফিসার ড. মুনসুর আলম খান, আইএপিপিএর জেলা সমন্বয়কারী সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম, উপজেলা মত্স্য কর্মকর্তা তারপদ চৌহান, উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তা আব্বাছ আলীসহ মত্স্যচাষিরা। উল্লেখ্য, আইএপিপির আওতায় প্রতিজন মত্স্যচাষিকে ২ হাজার ১৭৮ টাকা মূল্যের মাছের পোনা প্রদান করা হয়। তেরখাদা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভা তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হোসনেয়ারা চম্পা ও ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম। এতে বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আব্দুল্লাহ, অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান, এস এম বদরুল অলম বাদশা, অরুবিন্দ প্রসাদ সাহা, ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, এস এম দ্বীন ইসলাম, শেখ মো. মোহসিন। সভায় এছাড়া অন্যান্য সদস্য বক্তৃতা করেন। সভাশেষে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) হোসনেয়ারা চম্পা। ঘাটাইলে স্যানিটেশন সামগ্রী বিতরণ ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুইশ’ দুস্থ পরিবারের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। এলজিএসপি প্রকল্প-২ এর আওতায় দিগড় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এসব স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে দিগড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, দিগড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আঃ ছাত্তারসহ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। বড়াইগ্রামে জেলা প্রশাসকের মতবিনিময় বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে গতকাল বৃহস্পতিবার নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, ওসি ইব্রাহিম হোসেন, প্রকৌশলী শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, খোকন মোল্লা, রাশেদুল আলম রাসেল ও শামসুজ্জোহা, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষাবিদ বাবু গৌরপদ মণ্ডল বক্তব্য রাখেন। কাহালুতে কৃষি উপকরণ কার্যক্রম উদ্বোধন কাহালু (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলার কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা,ভারপ্রাপ্ত কাহালু উপজেলা নির্বাহী অফিসার কাজি ছালেহ মুস্তানজির,কাহালু উপজেলা কৃষি অফিসার ঝরণা বেগম, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা ফারজানা সুলতানা,পাইকড় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। ঝিনাইদহে হাতবোমাসহ ডাকাত গ্রেপ্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি \ গত বুধবার রাতে ঝিনাইদহ শহরের পাগলাকানাই বেকা ব্রিজ এলাকা থেকে দুটি হাত বোমা ও ধারালো অস্ত্র সহ আলী আকতার (২০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের গয়েশপুর মাস্টার পাড়ার গোলাম সরোয়ারের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, গোপন সুত্রে খবর পেয়ে রাত ১০ টার দিকে জেলা শহরের পাগলাকানাই বেকা ব্রিজ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ব্রিজের পাশ থেকে আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থলের পাশ থেকে ২ টি তাজা হাত বোমা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলী আকবর ডাকাতি মামলার পলাতক আসামি বলে পুলিশ কর্মকর্তা জানান। মহেশপুরে মুক্তিযোদ্ধাদের চাল চিনি ও সেমাই বিতরণ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর মুক্তিযোদ্ধা সংসদে তাদের জন্য স্থানীয় এমপি চাল চিনি ও সেমাই বিতরণ করেন। ডঃ আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদের চাল চিনি ও সেমাই বিতরন করেন ঝিনাইদ ৩ আসনের সাংসদ মোঃ নবী নেওয়াজ। এতে উপস্থিত ছিলেন এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,কৃষকলীগ নেতা শরিফুল ইসলাম,ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল। সভায় ১০০শ মুক্তিযোদ্ধা পরিবারকে ১০ কেজি চাউল ও ১ কেজি করে সেমাই চিনি বিতরণ করেন। হরিণাকুণ্ডুতে বাজেট বিষয়ক কর্মশালা হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা \ হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার দিনব্যাপী এক বাজেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন হরিণাকুণ্ডু উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন জাহান, সিনিয়র সহকারী সচিব ও বিভাগীয় ফ্যাসিলিটেটর ইউজেডজিপি, খুলনা প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ। চারঘাটে ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা চারঘাট (রাজশাহী) সংবাদদাতা\ রাজশাহীর চারঘাটে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন দুর্বৃত্ত গম বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় ব্যক্তিদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। চারঘাট মডেল থানাসূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার চারঘাটের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ থেকে ছেড়ে আসা গমভর্তি একটি ট্রাক ভোর চারটার দিকে উপজেলার নাউদাড়া নামক স্থানে পৌঁছালে দুইটি মোটর সাইকেলে ৫ জন আরোহী ট্রাকের গতিরোধ করে। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকের ড্রাইভার আলম আলী ও হেলপার মাইনুলকে মারপিট করে ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ড্রাইভার এবং হেলপারের চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে এসে টুটুল (৩৫) নামে একজনকে আটক করে, অপর ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে টুটুলকে চারঘাট থানার টহলরত পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির সভা কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদক দ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাসিম কবীর, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন প্রমুখ। সাঘাটায় ছাত্রদলের আলোচনা সভা সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা \ মাঠপর্যায়ে দলের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সাঘাটায় জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মুক্তিনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ভরতখালীবন্দর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রাখুর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদল সভাপতি আহম্মেদ কবির শাহিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেজাউল করিম রনি, জেলা ছাত্রদল সদস্য মশিউর রহমান, হিরু, আনিছুর, রনি প্রমুখ। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার নব-নির্বাচিত মেয়র একেএম মনিরুজ্জামান খানের দায়িত্বভার গ্রহণ ও পরিচিতি উপলক্ষে এক সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত মেয়র আবদুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ, অধ্যক্ষ ছাদেক হোসেন ভুঁইয়া, সাবেক ভিপি হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার ইছহাক মিয়া, অধ্যাপক নূরুল্লা মজুমদার, ফজলুল হক মজুমদার প্রমুখ। আমড়াখালী চেকপোস্ট থেকে ওষুধ ও ফেন্সিডিল আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা\ বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে দেশি-বিদেশি ওষুধ ও ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। ২৬ বিজিবি বেনাপোল কোম্পানী সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ২ মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ ও ফেন্সিডিল নিয়ে মোটর সাইকেল যোগে আমড়াখালী চেকপোস্ট পার হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চেকপোস্টে অভিযান চালায়। এসময় ২টি ব্যাগসহ মোটর সাইকেল আরোহী ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ব্যাগের ভিতর থেকে দেশি-বিদেশি ওষুধসহ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মোটর সাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদ্বয় হলো যশোরের মালনচী গ্রামের রায়হান ও কামাল হোসেন। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। হোমনায় কৃষক লীগের পরিচিতি সভা হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ কৃষক লীগের হোমনা উপজেলা ও সকল ইউনিয়ন সভাপতি-সম্পাদকদের পরিচিতি সভা গতকাল বৃহস্পতিবার হোমনা খোরশেদ আলম মার্কেটের দোতলায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব কাজী খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ ও জেলা কৃষক লীগের সেক্রেটারী পার্থ সারথী দত্ত। উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী মোকবল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী সিদ্দিকুর রহমান আবুল, হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা রেহানা বেগম, কৃষক লীগের মুরাদনগর উপজেলা সভাপতি আঃ রহিম, তিতাস উপজেলা সভাপতি বিএম শামসুল হক মাস্টার, মেঘনা উপজেলা সভাপতি আঃ বারেক প্রমুখ।