ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরিয়ান কোম্পানির সঙ্গে বিশেষ সিএসআর অনুষ্ঠান

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:১০
কোরিয়ার সুপ্রসিদ্ধ কোয়ারানটাইন এবং স্টেরিলাইজেশন মেশিন প্রস্তুতকারী আইজেড ফগ এবং কোটরা (কোরিয়া প্রজাতন্ত্র দূতাবাসের বাণিজ্যিক শাখা) সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে কর্পোরেশনের সম্মেলন কক্ষে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) অনুষ্ঠানের আয়োজন করে। সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. ইব্রাহিম হোসেন খানসহ মো. আনসার আলী খান, সিইও, ব্রিগে. জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং পদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বে, সান-উয়ং সিইও আইজেড ফগ সিটি কর্পোরেশনকে ফগার মেশিন হস্তান্তর করেন।-প্রেস বিজ্ঞপ্তি