কাজের ছেলে বা মেয়েটির কথাও ভাবুন

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:২৬
ঈদুল ফিতর যত নিকটবর্তী হচ্ছে ঈদের কেনাকাটাও তত বাড়ছে। পরিবারের সকলের মুখে হাসি ফোটানোর মানসিকতা দেখা গেলেও অবহেলিত থেকে যায় পরিবারের কাজের ছেলেটি কিংবা মেয়েটি। ঈদের বাজারে যখন আপনজনদের জন্য কোনো পোশাক ক্রয় করতে যাবো তখন যেন বাসার কাজের মেয়েটি বা ছেলেটির জন্যও পোশাক ক্রয় করা হয়। হোক সেটা কম দামের। ঈদ উপলক্ষে যদি বাসার অবহেলিত মানুষটিকে কিছু উপহার দেওয়া হয় তবে তার চেয়ে খুশি এ পৃথিবীতে আর কে হবে? তার মুখের হাসির সামনে পৃথিবীর সকল হাসি ম্লান হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় এই ঈদে পরীক্ষা করুন। তার হাসিমাখা মুখ দেখে আপনিও স্বর্গীয় সুখ পাবেন। রাজু আহমেদ, পিরোজপুর