কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে জাগিরটারী সীমান্তে ।
সীমান্তবাসী ইমানুল ও লাল মিয়া জানান, ফুলবাড়ী উপজেলার জাগিরটার সীমান্তে দু’দেশের কয়েকজন গরু ব্যবসায়ীর যোগসাজশে ৩৫/৪০টি গরু বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা হচ্ছিল। এ সময় বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেটে ছোঁড়ে। এতে বাংলাদেশি যুবক আঃ ছালাম ও সহিদুলের পায়ে এবং পেটে গুলি লাগে।
