চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:২৯
সুমা আক্তারের একটি কিডনী নষ্ট হয়ে গেছে। অপর কিডনিটিও নষ্ট হবার পথে। সুমা আক্তার বর্তমানে মিটফোর্ড হাসপাতালে ডা. নূরুল হোসেনের তত্ত্বাবধানে রয়েছে। সুমার পিতা পঙ্গু। মা মানুষের বাসায় বাসায় আরবি পড়ান। এতে যা পান তাই দিয়ে কোনমতে চলে তাদের অভাবের সংসার। অর্থ সংকটের কারণে সুমার চিকিত্সার ব্যাঘাত ঘটছে। তার সারা শরীর ফুলে গেছে। ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। দরিদ্র পরিবারের মেয়ে সুমা তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি-বেসরকারি দাতা সংস্থার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা— ফিরোজ মাহমুদ, হিসাব নং- ১২৬-১০১-১২৪২৩৩, ডাচবাংলা ব্যাংক লিঃ (অনলাইন), ফোনঃ ০১৮৬৩৭৫৮৭০০। ফাইজুর রহমান ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের বিজ্ঞান প্রথম বর্ষের মেধাবী ছাত্র ফাইজুর রহমান হিমেল (১৬) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকার হাফিজুর রহমানের একমাত্র পুত্র হিমেল গত বছর এসএসসি পরীক্ষায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পায়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তার চিকিত্সার জন্য ১ কোটি টাকা প্রয়োজন। এত টাকা তার দরিদ্র পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। হিমেলের চিকিত্সার্থে তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ হাফিজুর রহমান, সঞ্চয়ী হিসাব নং- ১৭২৮৩, ইসলামী ব্যাংক, পিরোজপুর শাখা, ফোন- ০১৭২৪৪৫৫১২৮।