সন্ধ্যায় কাঁচা সকালে পাকা

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:৩১
রমজান মাসে কলার চাহিদা থাকায় এক শ্রেণির কলা ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় মাত্র ১২ ঘণ্টায় কাঁচা কলা আগুনের তাপ কিংবা ধুয়া দিয়ে পাকিয়ে ফেলে। গঙ্গাচড়ার বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে হর-হামেশাই এ পদ্ধতিতে কলা পাকানো হয়। কলা ব্যবসায়ীরা রংপুরের মিঠাপুকুর, শ্যামপুর ও অন্যান্য স্থান থেকে পাইকারী কলা কিনে মাত্র এক রাতেই কলা পাকিয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছে। গঙ্গাচড়া বাজারে কলা ব্যবসায়ী আব্দুল গফুর বলেন, রমজান মাস এলে কলার চাহিদা বেড়ে যায়। একটি আবদ্ধ ঘরে সন্ধ্যায় কাঁচা কলা ঢুকানোর পর সেখানে একটি পাত্রে আগুনের তাপ কিংবা ধুঁয়া দেয়া হয়। পরদিন সকালে এসব কলা বের করা হয়। এতেই কলা পাকে। গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম জাকিরুল ইসলাম বলেন, তাপ কিংবা ধুঁয়া দিয়ে পাকা কলা খেলে খুব একটা ক্ষতি হয় না।