সাতক্ষীরার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:৩১
সাংবাদিক ও আইনজীবীদের নিয়ে কটূক্তি করার অভিযোগে সাতক্ষীরা থানার ওসি ও এসআই বিরুদ্ধে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ কোটি টাকার মানহানির একটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক (সার্বিক) অ্যাডভোকেট শহিদুর রহমান মামুন খান। বুধবার দায়েরকৃত মামলায় উক্ত দু’পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সমনজারি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ৪ জুলাই জমি সংক্রান্ত বিষয় নিয়ে সাতক্ষীরা সদর থানার তদন্তাধীন একটি মামলার বাদী-বিবাদীদের নিয়ে থানা চত্বর সালিশ বৈঠকে বসেন। এ সময় সাতক্ষীরার স্থানীয় ‘দৈনিক নওয়াপাড়ার খবর’ পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি সেলিম হোসেন ও অপরপক্ষ একই এলাকার অ্যাডভোকেট আবুল কালাম ও তার ভাই অ্যাডভোকেট জিয়াউর রহমানকে উদ্দেশ করে থানার ওসি এনামুল হকের সামনে বসেই এসআই হেকমত আলী আপত্তিকর মন্তব্য করেন। দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় ৫ জুলাই সংখ্যায় ‘সালিশে এসআই হেকমত বলেন এমপি-নেতা গোনার সময় নাই, উকিল সাংবাদিকরা বেয়াদব’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরই সূত্র ধরে বুধবার দুপুরে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মামলা করেন।