‘সনাতন গল্প’

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২০:২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সম্প্রতি চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ আয়োজিত ৪৮তম মুক্ত আলোচনার নির্বাচিত ছবি ছিল ‘সনাতন গল্প’। ছবি দেখার পর আমন্ত্রিত বিশিষ্ট লেখক ও চিত্র সমালোচক বিধান রিবেরু, অতিথি বক্তা অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, উপস্থিত দর্শক এবং পরিশেষে পরিচালক, নাট্যজন মাসুম আজিজ ছবি নিয়ে কথা বলেন ও দর্শকদের প্রশ্নের জবাব দেন ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আসিফ রহমান সৈকত, সাধারণ সম্পাদক, চিপাচস। চিপাচসের সভাপতি সুশীল সূত্রধর লিখিত বক্তব্যে চিপাচসের দীর্ঘ ৪২ বছর ধরে চলমান বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে মুক্ত আলোচনার তথ্য ও গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুত্ফা বিনতে রব্বানী। ধন্যবাদ জ্ঞাপন করেন চিপাচস সহ-সভাপতি বাচিকশিল্পী জয়ন্ত রায়।