টেলিভিশনে চেহারা দেখাতে ক্যামেরার সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য (এমপি) নিলোফার চৌধুরী মনির সঙ্গে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসিমা আক্তার কেয়ার ধস্তাধস্তি ও চুলোচুলির ঘটনা ঘটেছে।
জিয়াউর রহমানের মাজারে গতকাল বৃহস্পতিবার দুপুরে নবগঠিত মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা ঘটে। এই চুলোচুলির সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিলোফার চৌধুরী মনি এ ব্যাপারে বলেন, বেয়াদবরা বেয়াদবি করবে এটা আর কী ঘটনা। আসলে এদের শর্টকাট উত্থান তো, তাই এরা অন্যকে সম্মান দিতে জানে না। তারা চেইন অব কমান্ডও মানে না। মনি অভিযোগ করেন, আমি মাজারের পাশে দাঁড়িয়ে ছিলাম। এ অবস্থায় পেছন থেকে ওই মেয়েটি আমাকে ধাক্কাতে থাকে। আমি ধমক দিলে সেও প্রতিউত্তর করে। বকা দিতে থাকে। অবশ্য আমিও তাকে বকা দিয়েছি। ধমক দিয়েছি। পরে রাগ সামলাতে না পেরে চড়ও মেরেছি। এ বিষয়ে ছাত্রদল নেত্রী নাসিমা আক্তার কেয়া বলেন, উনি সাবেক এমপি। সবসময়ই আমাদের সঙ্গে এমন ব্যবহার করেন।
