আজকের রাশিফল

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ১৯:৩৪
২৬ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার আজ ১১ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৭ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শনি। আপনার শুভসংখ্যা:১ ও ৮। শুভবার:রবি ও শনিবার। শুভরত্ন: নীলা ও চুনী। প্রকৃতিগতভাবে আপনি: চরমপন্থী। পরস্পর বিরোধী গুণাবলীতে ভূষিত। নিজের মতে নিবেদিত প্রাণ। আর মত প্রকাশে দ্বিধা নেই। মত পরিবর্তন করলেও নির্দ্বিধায় ব্যক্ত করেন। আপনার হূদয় উষ্ণ। মনের দিক থেকে উদার জীবনে উচ্চ লক্ষ্য অর্জনে নিজের কাজ আপনি সুচারুরূপে করতে চান। লক্ষ্য অর্জনের জন্য আপনি যে কোনো সম্পর্ক ও কার্যকর পরিবর্তন করতে পারেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ড. কার্ল গুস্তভ জাং, জর্জ বার্নার্ড শ, সালভেদার আলেন্দে, ফখরুল হাসান বৈরাগী, জেসন রবার্টস, মাইক জ্যাগার, অভিনেত্রী তারিন প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। কারো সাথে রাগারাগি না করলেই ভলো করবেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক শুভ সম্ভাবনাময়। প্রাপ্তি যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় বাধাগ্রস্ত হতে পারেন। বাড়িতে কারো শারীরিক অসুস্থতায় চিন্তিত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ অকারণ জেদ পরিহার করুন। আপনার জেদের ফলে সংসারে অশান্তি দেখা দিতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো ব্যথা বেদনায় অস্বস্তিবোধ করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ । ঠিকাদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। স্থানীয়ভাবে কোনো ঝামেলায় পড়তে পারেন। কোনো পরিস্থিতিতে মাথা গরম করা ঠিক হবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মন কিছুটা হাতাশাগ্রস্ত হতে পারে। যে কোনো ব্যাপারে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। কাজকর্মে মন বসানো কঠিন হবে। ফলে কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। অনাদায় অর্থ আদায় হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ চিত্ত চাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। কোনো গুরুজনের সাথে মতের অমিল হতে পারে। যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। কোনো কাজ সফলভাবে শেষ করতে পারবেন। ফলে মানসিক উদ্বেগ হ্রাস পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ক্ষুদ্র কুটির শিল্পো উদ্যোক্তাদের জন্য দিনটি শুভ। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো অনভিপ্রেত সমস্যা সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা সফল হতে পারে। মিথ্যা বদনামের আশংকা আছে। পারিবারিক কোনো ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কারো সম্পর্কে কোনো মন্তব্য করার আগে পরিণতি চিন্তা করে নিন। সামান্য কারণে উত্তেজিত হওয়া ঠিক হবে না। ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।