নারায়ণগঞ্জে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:২০
নারায়ণগঞ্জে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ প্রশাসন। মহাসড়কের ৬টি পয়েন্টসহ নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার স্বর্ণ পট্টি এলাকাতে স্থাপিত ক্যামেরাগুলো বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন। এসি ধর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি রহমত উল্লাহ ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আজিম উল আহসান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের, নারায়ণগঞ্জ জুয়েলারি মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অনীল চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক গোপাল রায় প্রমুখ। এসপি বলেন, মানুষের জীবনের অন্যতম চাহিদা হচ্ছে নিরাপত্তা। মহাসড়কের গুরুত্বপূর্ণ সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর ও মেঘনাঘাট এবং ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল পয়েন্টে এসব সিসি ক্যামেরা বসানো হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। যে কোনে অপরাধ নিয়ন্ত্রণে এই সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।