উপজেলায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় ৩ কন্যা সন্তানের জননী প্রথম স্ত্রী নাজমা বেগম(৩৬) বিষপানে আত্মহত্যা করেছে।
গতকাল শুক্রবার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর চামড়াকুটি গ্রামে এ ঘটনা ঘটে। নাজমা বেগম ওই গ্রামের স্কুল শিক্ষক বাদশা মিয়ার স্ত্রী ও কঞ্চিবাড়ী পশ্চিম পাড়া গ্রামের মৃত কাশেম মিয়ার কন্যা। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। থানার ওসি মোজাম্মেল হক জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
