নাগরপুরে দরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহ-সভাপতি আলহাজ্ব হামিদুর রহমান ঝন্টু ব্যক্তি উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুরে দরিদ্রদের মাঝে ৬শতাধিক শাড়ি, লুঙ্গি, ১৮ বান্ডিল ঢেউটিন, ৫টি গরু, ১৫টি ছাগল বিতরণ করেছে। গতকাল শুক্রবার উপজেলার গয়হাটা গ্রামের নিজ বাসভবন থেকে বিতরণ করেন। এ সময় গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, বিশিষ্ট সমাজ সেবক আমিনুর রহমান নান্টু, ডা. আতাউর রহমানসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হোমনায় তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা উদ্বোধন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলা সদরের পশ্চিম পাড়ায় গ্রামীণ ব্যাংকের পাঁচতলায় নবপ্রতিষ্ঠিত হোমনা তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মো. লাক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মুফতি ডা. মো. খলিলুর রহমান, হোমনা ডিগ্রি কলেজের প্রভাষক মো. ফরিদ খান ও প্রভাষক ফেরদৌস মিয়া, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা তাজুল ইসলাম, হোমনা শাহী মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আঃ জলিল প্রমুখ।
মেহেরপুর জেলা পুলিশের ইফতার মাহফিল
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার পুলিশ লাইনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মহিলা এমপি সেলিনা আখতার বানু, মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এমএ খালেক।
কুমিল্লায় ঈদ সামগ্রী বিতরণ
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের এয়াছিন মার্কেট এলাকায় শুক্রবার পাঁচশতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে সেমাই,চিনি,চাউল ও দুধসহ ঈদ সামগ্রী বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর কাজী মোঃ মাহবুবুর রহমান। এ সময় সমাজকর্মী মো. আবুল বাসার, মো.আকমত আলী মুকুল, আলমগীর, মনির, ফরহাদ, এম স্বপন, রবি, নয়ন, আওয়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ছারছিনা দরবার শরীফে ইফতার মাহফিল
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ ছারছিনা দরবার শরীফে বার্ষিক ইফতার মাহফিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর ২৫ রমজান এলাকাবাসী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মো. শামসুদ্দিন প্রমুখ। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক সিদ্দিকী, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, ইউএনও মো. আবুল কালাম তালুকদার , ছারছিনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী, পীর সাহেবের জামাতা মাওলানা নুরুর রহমান বেগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
কালীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার কালীগঞ্জ থানা সংলগ্ন উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আব্দুর রহমান আরমান। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন-সহ-সভাপতি ও দৈনিক উন্নয়ন বার্তা প্রতিনিধি ইব্রাহিম খন্দকার, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সরেজমিন প্রতিনিধি মাফুজা আফরিন মনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের পাতা সংবাদদাতা রফিক সরকার, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সমকাল সংবাদদাতা আহাম্মদ আলী প্রমুখ।
ছাগলনাইয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর নদীর কূল ওয়ার্ডের সৌদি আরব প্রবাসী কপিলউদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাত দল নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ মোট ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতদের হামলায় প্রবাসী কপিলউদ্দিনের মাতা বিবি হাওয়া (৬০) ও স্ত্রী শামীমা নাসরিন গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে বিবি হাওয়া বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছে। পুলিশ একই গ্রামের মনির আহাম্মদ নামের একজনকে আটক করেছে।
পূর্বধলায় যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা পূর্বধলা উপজেলা আওয়ামী যুবলীগের কার্যক্রম অধিকতর গতিশীল করতে পূর্বতন কমিটি বিলুপ্ত করে পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান যুব নেতা জাহিদুল ইসলাম সুজনকে আহবায়ক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে এ কে এম মাজাহারুল ইসলাম রানা, নূরুল আমিন খান পাঠান শওকত এবং মিজানুর রহমান মজিবরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বৃহস্পতিবার কমিটির আহ্বায়ক এক সংবাদ সন্মেলনে কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদিত ২১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
কেন্দুয়ায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার কেন্দুয়ায় ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোনালী প্রভাতে’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শুক্রবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে বস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি মো. এরশাদ হোসাইনের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন, সোনালী প্রভাতের উপদেষ্টা সমাজ সেবক মো. লাইমুন হোসেন ভূইয়া, আমাদের কেন্দুয়া পত্রিকার সম্পাদক জিয়াউর রহমান জীবন, সোনালী প্রভাতের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, সোনালী প্রভাতের সহ-সভাপতি হাফিজা আক্তার প্রমুখ।
সড়ক প্রশস্তকরণের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি \ যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক অবিলম্বে প্রশস্তকরণ এবং নেত্রকোনা জেলা শহরের যানজট দূরীকরণে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবিতে গতকাল শুক্রবার জন উদ্যোগ নামক একটি সংগঠনের উদ্যোগে নেত্রকোনা প্রেসক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আইইডির ব্যবস্থাপনায় দীর্ঘ একঘন্টা স্থায়ী মানববন্ধন শেষে অবিলম্বে দাবি দুটি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনার বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ চিকিত্সক ডা. এম এ হামিদ খান, নেত্রকোনা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, এডভোকেট আশিষ সরকার এবং নেত্রকোনা সাহিত্য সাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান।
ভাণ্ডারিয়ায় থানা পুলিশের ইফতার মাহফিল
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ ভাণ্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে থানা পার্কে বৃহস্পতিবার ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ভাণ্ডারিয়া থানার ওসি মতিউর রহমানের উদ্যোগে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইউএনও কাজী মাহবুবুর রশিদ, জেপি নেতা ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার, ফাইজুর রশিদ খসরু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী রোকনুজ্জামান বশির, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ শিকদার, সমাজ সেবক আবুল কালাম পোদ্দার প্রমুখ।
নবাবগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকা নবাবগঞ্জ ও দোহার উপজেলার ১২৮ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। শুক্রবার নবাবগঞ্জ থানা প্রাঙ্গণে তাদের মাঝে শাড়ী ও পাঞ্জাবী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নুরুল আমীন, কেরানীগঞ্জ সার্কেল এএসপি ডা. শহিদুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান, দোহার থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মাহ্মুদুল হক প্রমুখ।
বাবুগঞ্জে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের উদ্দ্যোগে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সংগঠনের কার্যালয়ে সভাপতি মাস্টার জহিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ রুহুল আমীন, পূর্ব চাঁদপাশা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মজিবুর রহমান মৃধা, হাফেজঃ আলী হোসেন, হাফেজ আঃ কারিম সরদার, আবু তালেব, মনির হোসেন, আবুল ফজল প্রমুখ।
গলাচিপায় ফল ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপায় ফলে বিষাক্ত তরল রাসায়নিক পদার্থ মিশ্রণের অভিযোগে রিপন সাহা (৩২) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার শহরের ওয়াপদা রোডের পৌর মার্কেটে ফলের আড়তে কাঁঠালে বিষাক্ত তরল রাসায়নিক পদার্থ মিশ্রণের সময় গলাচিপা থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) আনিস উদ্দিন হাতেনাতে রিপন সাহাকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি কাজী সায়েমুজ্জামান অভিযুক্ত রিপন সাহাকে দণ্ডবিধির ২৭২ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কাউখালী প্রেসক্লাবের সভাপতি রবিন, সম্পাদক রফিক
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে রবিউল হাসান রবিন (ইত্তেফাক) সভাপতি ও মো. রফিকুল ইসলাম (আমাদের অর্থনীতি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, সমকাল প্রতিনিধি মো. নজরুল ইসলাম, কালের কণ্ঠ প্রতিনিধি দেবদাস মজুমদার, মানবজমিন প্রতিনিধি মো. কামরুজ্জামান খান, ভোরের কাগজ প্রতিনিধি মো. নূরুল হুদা বাবু প্রমুখ।
কাহালুতে দুঃস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
কাহালু (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার কাহালু পৌর কাউন্সিলর ও কাহালু বাজারের বিশিষ্ট মত্স্য খাদ্য ব্যবসায়ী জামিলউদ্দিন ভুঁইয়া পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সমাজের দুস্থ শ্রেণীর মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। গতকাল শুক্রবার ব্যবসায়ী জামিলউদ্দিন ভুঁইয়া কাহালু পৌর এলাকার রেল স্টেশন সংলগ্ন সাগাটিয়া গ্রামে তার নিজ বাসভবন থেকে ৬শ’ পিস শাড়ি ও লুঙ্গি গরীব-দুখী মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় জামিলউদ্দিন ভুঁইয়ার পিতা আলহাজ্ব আবু চাঁন ভুঁইয়া, শিক্ষক আব্দুল লতিফ, মহল্লার আব্দুস ছাত্তার ফকির উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রামে ঈদ সামগ্রী ও যাকাতের কাপড় বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রামে গতকাল শুক্রবার ঘোলপাশা ইউনিয়নের ঈশান চন্দ্র নগর গ্রামে গরীব ও দুঃস্থদের মাঝে যাকাতের তিনশ’ কাপড়, একশ’ লুঙ্গি এবং নগদ এক লাখ টাকা বিতরণ করেছেন সমাজ সেবক আলহাজ্ব রোটাঃ বেলাল হোসেন। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিমলায় দরিদ্রদের মাঝে যাকাতের কাপড় বিতরণ
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী ডিমলায় শুক্রবার শিল্পপতি, আলম পেট্রল পাম্প ও আলম প্লাজার মালিক শাহ আলমের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে যাকাতের কাপড় বিতরণ করা হয়। ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের শাহ আলম বাড়ির উঠানে ১ হাজার হতদরিদ্র মহিলার মাঝে ১টি করে শাড়ী ও ৫০ জন পুরুষকে ১টি করে লুঙ্গি বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় ডিমলার ১০টি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে যাকাতের কাপড় তুলে দেয়ায় অনেকে খুশিতে আত্মহারা।
গোপালগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী) গরীব শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদ কার্যালয়ে গোপালগঞ্জ আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি ততীন্দ্র রাজবংশীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালউদ্দিন।
ধুনটে দুস্থদের মাঝে ঈদের কাপড় বিতরণ
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া ধুনটে উপজেলা ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ৫শ’ দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদের কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সদর ইউনিয়নের চালাপাড়া ৮নং ওয়ার্ডে উক্ত কাপড় বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নেছার আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম।
মুন্সীগঞ্জে বৃক্ষ রোপণ উদ্বোধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচরে শ্যামল ছায়ায় শুক্রবার এপেক্স গার্ডেনে বৃক্ষরোপণ শুরু হয়েছে। ঔষধি বনজ ও ফলদ গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ এপেক্সের ডিজি-১ আব্দুল মতিন সিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশবিদ মো. আরিফুর রহমান। বক্তব্য রাখেন এপেক্সের সাবেক জাতীয় সভাপতি অভিজিত্ দাস ববি ও এপেক্সের সেবা পরিচালক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের সভাপতি আনোয়ারা আক্তার। উপস্থিত ছিলেন এপেক্সের সাবেক ডিজি-১ এ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন।
মনোহরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃক্ষ রোপণ কর্মসূচি
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ গতকাল শুক্রবার মনোহরদীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র গায়েনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক কৃষিবিদ মো: আব্দুল মান্নান।
নোয়াখালীতে পথশিশুদের মাঝে ঈদের জামা বিতরণ
নোয়াখালী প্রতিনিধি \ এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল শুক্রবার নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে ১০৬ জন পথশিশুর মাঝে ঈদের জামা ও ইফতার বিতরণ করা হয়। এর আগে শিশুদের মাঝে মেহেদী উত্সব করেছে আয়োজনকারী সংগঠন ‘স্বপ্ন শিশুদের জন্য আমরা’।
সংগঠনের সভাপতি মাঈনুল ইসলাম শিমুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, জেলা সম্মিলিতি সংস্কৃতিজোটের সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন।
বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শাড়ি বিতরণ
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ ঈদ উপলক্ষে জামালপুর জেলার প্রত্যাক উপজেলার প্রায় সাড়ে ১১শ’ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদক মন্ডলীর সদস্য শিল্পপতি মাহবুবুল হক বাবুল চিশতী তার নিজস্ব অর্থায়নে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে এই শাড়ি বিতরণ করেন।
নোয়াখালীতে সড়ক অবরোধ
নোয়াখালী প্রতিনিধি\ চলাচলের অযোগ্য সড়ক সংস্কারের দাবিতে গতকাল শুক্রবার জেলা শহরের মাইজদী বাজার এলাকায় সড়ক অবরোধ করেছে মাইজদী বাজার হাসানহাট সড়কের ভুক্তোভোগী এলাকাবাসী। এ সময় মাইজদী বাজার-চৌমুহনী সড়কের দুইদিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সড়কে যাতায়াতকারীরা চরম ভোগান্তীর মধ্যে পড়েন।
ভাঙ্গায় অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ উপজেলার ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গতকাল শুক্রবার অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে রুয়েট শিক্ষার্থীরা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর স্বেচ্ছাসেবী সংগঠন সমানুপাতিকের সদস্য তরিকুল ইসলাম সজিব ৫ জন প্রতিবন্ধীদের হাতে ঈদ উপহার হিসাবে হুইল চেয়ার তুলে দেন। হুইল চেয়ার প্রাপ্তরা হলেন মোঃ মোশারফ হাওলাদার (৬৫), মরিয়ম বেগম (৪৫), সেক ফজলু (৬০), মোঃ নূরুল ইসলাম (৬৫) ও শাহিন মাতুব্বর (৪০)।
জয়পুরহাটে সংবাদপত্র সেবীদের মাঝে সেমাই-চিনি বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি \ ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে জয়পুরহাট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে শুক্রবার শহীদ ডা: আবুল কাশেম ময়দানে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রবীণ সংবাদসেবী ফজলুর রহমান প্রত্যেক সদস্যের হাতে সেমাই-চিনি তুলে দেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, জুলফিকার আলী, সদস্য আ: ওয়াদুদ, দেলোয়ার হোসেন, লাল মিয়া, আবু জাফর প্রমুখ।
