কমলগঞ্জে স’মিল শ্রমিক সংঘের সভা

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:২৩
ঈদ বোনাস, ন্যায্য মজুরি, শ্রম আইন বাস্তবায়ন ও অবাধ ট্রেড ইউনিয়নের অধিকারসহ বিভিন্ন দাবিতে গতকাল শুক্রবার সকালে স’মিল শ্রমিক সংঘের অস্থায়ী কার্যালয়ে কমলগঞ্জ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। স’মিল শ্রমিক সংঘ কমলগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক ফরিদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোস্তাক মিয়ার পরিচালনায় সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক রূপক দাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা আহ্বায়ক নূরুল ইসলাম মকবুল, চা শ্রমিক নেতা ভাষাণ ছত্রী ও মঙ্গল চাষাসহ নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি প্রদান এবং কৃষক নেতা নূরুল ইসলাম মকবুলকে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়িয়ে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানানো হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স’মিল শ্রমিক সংঘের বিভাগীয় সম্পাদক রুহুল আমিন, মৌলভীবাজার জেলা সভাপতি মো. আরজান আলী। বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য নওশাদ মিয়া, সানুর মিয়া, ফটিকুল ইসলাম, মানিক মিয়া, মজিদ মিয়া প্রমুখ।