সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে শুক্রবার থেকে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়েছে। আগামীকাল রবিবার খোলা থাকার কথা থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরিতে ট্রাক পারাপার বন্ধ থাকায় ওইদিনও বন্দর কার্যত বন্ধ থাকবে। আর বৃৃহস্পতিবার সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বন্ধ রাখার ঘোষণায় বন্দর বন্ধ থাকবে। ফলে গতকাল থেকে ২ আগস্ট পর্যন্ত টানা ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার হায়াত মাহমুদ জানান, রবিবার আমদানি-রপ্তানি না হওয়ার আশংকা রয়েছে।
ফলে রবিবারসহ টানা নয় দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে শ্রমিকদের যেমন ক্ষতি হবে, তেমনি সরকারও প্রায় তিন কোটি টাকার রাজস্ব হারাবে।
