স্কুলের ঝুঁকিপূর্ণ দেয়ালের ওপর নতুন ছাদ

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:২৫
৬৫ বছরের পুরাতন ঝুঁকিপূর্ণ দেয়ালের উপর ছাদ দেয়ায় হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত্ নিরাপত্তা নিয়ে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে আলোচনা হচ্ছে। জেলা পরিষদ থেকে হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয়ের ঘর মেরামতের জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকা দিয়ে ৬৫ বছর আগে মাটি দিয়ে ঢালাই দেয়া দেয়ালের উপরের সামান্য অংশে নতুন ইট দেয়া হয়েছে। দেয়ালটির অনেকাংশে ফাটল রয়েছে। প্লাস্টার উঠে গেছে। কাজের মান নিয়ে ঠিকাদার মুজিবুর রহমানের সাথে প্রধান শিক্ষক মোহা. আ. কাদেরের কথাকাটাকাটি হচ্ছে। এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীর অভিভাবক রকিব, ফাইজুদ্দিন, সুকাল, দুরুলসহ প্রায় ২৫/৩০জন জানান- যে কোন মুহূর্তে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা আমাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। জেলা পরিষদের প্রকৌশলী অফিসের কার্য সহকারী মোহা. আজাদ বলেন- পুরাতন দেয়ালের ইট ও মসলা নিয়ে আমরা গবেষণাগারে পরীক্ষা করে দেখেছি। আগামীতে কোন অসুবিধা হবে না।