পাবনার আটঘরিয়ায় ভরা মৌসুমেও ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে। বর্তমানে চড়া দামের কারণে বাজারে এক মণ ধান বিক্রি করেও এক কেজি ইলিশ মিলছে না। এ কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষ এবার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে।
বাজারে বর্তমানে প্রতি মণ ধান ৮শ’থেকে ৮শ’ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের একটি ইলিশ ১ হাজার থেকে ১২শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে এক মণ ধান বিক্রি করে এক কেজি ইলিশও মিলছে না। তার পরেও মাছের রাজা ইলিশের স্বাদ নিতে গতকাল ক্রেতাদের চড়া দামে ইলিশ কিনতে দেখা গেছে।
