পাকিস্তানে বোমা বিস্ফোরণে তালেবান কমান্ডারসহ নিহত ৫

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:৩৪
পাকিস্তানের তালেবান অধ্যুষিত এলাকা ওরাকজাইয়ে বোমা বিস্ফোরণে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) কমান্ডারসহ পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। -খবর ডন অনলাইনের । সরকারি কর্মকর্তারা জানান, ওরাকজাইয়ের মেলা এলাকার একটি বাড়িতে রাতেরবেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় এবং সেখানে থাকা পাঁচ জঙ্গি মারা যায়। সূত্র জানায়, নিহত তালেবান কমান্ডারের নাম আমির সালাম। ওরাকজাই এজেন্সি তালেবানের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। তালেবানের সাবেক প্রধান হেকিমুল্লাহ মেহসুদ মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত ওরাকজাই এজেন্সি তার অন্যতম আশ্রয়স্থল ছিল।