যে কোনো দুপুর লালচোখ
আত্মহত্যাকামী
বেরং লণ্ঠন থেকে আলো তুলে
বুনে দেয় পায়রার ঠোঁটে
ফিরে আসবে বলেও যে কোনো দুপুর
চলে যায় সব ছেড়ে গর্ভের একান্ত কাছে
অভিমানে খুলে দেয় তীব্র তীক্ষ ভাঁজ—
নাজুক জলের কাছে প্রাণহীন আঙুলের টান
নিপুণ বুননে গাঁথে যাযাবর মৃত্যুর ঘ্রাণ
