ষোলকলায় পূর্ণ চাঁদ আমি পূর্ণ বোধে
অহর্নিশ শুক্লা তিথি শান্তি আর ক্রোধে।
আঁখির পাতায় চাঁদের কণায় বিহ্বল জোছনায়
স্নাত হয়ে, খুঁজি তোমায় প্রেম পরাগের আশায়!
চোখের আয়নায় ছায়া ফেলে তোমার মুখের হাসি
দিঘির জলে পূর্ণ চন্দ্র তাই তো ভালোবাসি।
তুমি জমাটবদ্ধ মন্থর মেঘ আমারই আকাশ জুড়ে
পারিজাত নৈবেদ্য রাখি তোমার কিনারে।
রুপালি বৃষ্টির আশায় আছি অনাদিকাল ধরে
আসবে জানি রুপোলি চাঁদের আলো মুঠোয় ভরে।
